অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

নিজ শহর রোসারিওতে পরিবারের সঙ্গে কয়েক দিনের ছুটি কাটিয়ে এবং স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের হতাশা পেছনে ফেলে আবারও ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি।

ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলনে খেলোয়াড়দের আগমনের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়, ‘আজকের আগমনটা যেন একটু অন্যরকম।’

প্রকাশিত ছবিতে মেসিকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল মেজাজে দেখা যায়। হাতে ছিল ঐতিহ্যবাহী ‘মাতে’ চায়ের পাত্র, সোনালি রঙের থার্মোফ্লাস্ক এবং বগলে বুটের ব্যাগ। পাশাপাশি ক্লাবের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনুশীলনে এসে তিনি সতীর্থদের সঙ্গে এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে শুভেচ্ছা বিনিময় করছেন।

বিশ্বকাপ-পরবর্তী সময়ে ইন্টার মায়ামি ইতোমধ্যেই এমএলএসে দুটি ম্যাচ খেলেছে। শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়ে দলটি জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে।

আগামী শনিবার লিগের ষোলোর লড়াইয়ে কলম্বাস ক্রুয়ের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ধারণা করা হচ্ছে, ম্যাচটি মেসি গ্যালারির বক্স থেকেই দেখবেন।

তবে মাঠে তার প্রত্যাবর্তন খুব বেশি দূরে নয়। আগামী বৃহস্পতিবার লিগস কাপে অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই আর্জেন্টাইন অধিনায়কের মাঠে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। উল্লেখ্য, উত্তর আমেরিকায় যোগ দেওয়ার পর লিগস কাপই ছিল মেসির জেতা প্রথম শিরোপা।

অনুশীলনে ফেরার আগে এমএলএস ও মেক্সিকান লিগের তারকাদের নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী অল-স্টার গেমের জন্যও মেসিকে দলে রাখা হয়েছিল। তবে বিশ্বকাপের শেষ পর্যন্ত খেলার ধকল বিবেচনায় তাকে ওই ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তার সতীর্থ রদ্রিগো দে পলের মতো মেসিও অল-স্টার গেমের পর কয়েক দিনের বিশ্রামের বিষয়ে আগেই ক্লাবের সঙ্গে সমঝোতা করেছিলেন। ফলে ম্যাচটিতে অংশ না নেওয়ার কারণে তাকে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি। গত বছর একই প্রতিযোগিতায় না খেলায় তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

3

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

4

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

5

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

6

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

7

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

8

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

9

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

10

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

11

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

12

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

13

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

14

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

15

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

16

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

17

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

18

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20