অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে এনএসইউ-এআইইউবিতে তারুণ্যের উচ্ছ্বাস

এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বাড়ছে ক্রীড়া উন্মাদনা। প্রচারণার দ্বিতীয় দিনে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) নানা ক্রীড়াভিত্তিক আয়োজনে অংশ নেন দেড় শতাধিক শিক্ষার্থী।


দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বৃহত্তম ক্রীড়া উৎসব এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে প্রচারণামূলক কার্যক্রম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনের প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়। পরে বিকেল ৪টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। দুই বিশ্ববিদ্যালয়ের এসব আয়োজনে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় দুটি ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা। এনএসইউতে অনুষ্ঠিত ‘বল জাগলিং’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন। অন্যদিকে, এআইইউবিতে ‘ডিজি পেনাল্টি চ্যালেঞ্জে’ অংশ নিয়ে শিক্ষার্থীরা উপভোগ করেন ভিন্নধর্মী ক্রীড়ার অভিজ্ঞতা।

দুটি প্রতিযোগিতার বিজয়ীরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার পান। এতে মোট ১০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে টুর্নামেন্টের আগ্রহ ছড়িয়ে দিতে বিতরণ করা হয় এবিজি ইউনিভার্সিটি কাপের ফ্যান জার্সি। জার্সি বিতরণ, মতবিনিময় ও বিভিন্ন ক্রীড়াভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে দুই ক্যাম্পাসেই সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এ সময় আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজেদের আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার সংস্কৃতিকে সমৃদ্ধ করা, খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ প্রচারণার মূল লক্ষ্য। একই সঙ্গে টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দলীয় পরিচয়, নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতি গর্ব এবং খেলাধুলার প্রতি ভালোবাসা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনএসইউ ও এআইইউবিতে দ্বিতীয় দিনের প্রচারণা সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে অব্যাহত রয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপের ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম। এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) প্রচারণার সূচনা হয়। পরে বিকেল ৪টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। ওই দুই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে শতাধিক খেলোয়াড় ও শিক্ষার্থী অংশ নেন।

আয়োজকদের প্রত্যাশা, পর্যায়ক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এ ধরনের প্রচারণা চালানো হবে। এর মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করার পাশাপাশি ক্যাম্পাসগুলোতে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

1

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

2

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

3

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

4

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

5

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

6

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

7

ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

8

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

9

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

10

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

11

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

12

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

13

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম, চড়া অধিকাংশ সবজিও

14

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

15

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

16

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এ

17

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

18

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

19

ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে হয়রানিমুক্ত স

20