অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যালয়

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা এবং দুর্নীতিবিরোধী মানসিকতা বিকাশের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ দল।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, সাধারণ সম্পাদক ফজলুল হক এবং সদস্য মিজানুর রহমান ও মিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

3

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

4

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

5

সব আমলের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

6

ফ্রান্সের বিভিন্ন শহরে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্

7

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

8

এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে ১০ বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের ভোট

9

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

10

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান

11

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

14

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

15

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

16

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

17

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

18

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

19

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

20