অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তান ম্যাচে মিরাজকে পাওয়ার আশায় বাংলাদেশ, আশাবাদী সিমন্স

জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অসুস্থতার কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পরের ম্যাচে পাওয়ার আশা করছেন প্রধান কোচ ফিল সিমন্স।


ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশ দল। আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের ধারায় ফেরার পাশাপাশি দলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ফেরার সম্ভাবনাও স্বস্তি দিচ্ছে দলকে।

অসুস্থতার কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মিরাজ। তবে আগামী ম্যাচের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশা করি, পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের কারণে ফাইনালে ওঠার সমীকরণ বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে। তবে এখনো হাল ছাড়ছে না দল। আফগানিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সিমন্সও। খেলোয়াড়দের মধ্যে এখনো উদ্যম রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না—এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম।’

প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলেও সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের প্রধান কোচ।

সিমন্স বলেন, ‘এটা ছিল এমন এক দিন, যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি, এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমরা ভালো প্রস্তুতি নিয়ে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

জাপান সাগর অভিমুখে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নি

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

5

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

6

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

9

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

10

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

11

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

12

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

15

রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

16

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

17

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমীন

19

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

20