অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

স্বামী তৌফিক নেওয়াজকে শেষবিদায় জানানোর পর সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

স্বামীর জানাজা ও দাফন শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

এর আগে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে কারাগার থেকে বের হন তিনি।

বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়।

বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

২০২৪ সালের রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় করা একাধিক মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

1

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

2

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

3

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

4

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি, পদদলিত করলেন শিক্ষার্

8

ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে হয়রানিমুক্ত স

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

11

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

14

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

15

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

18

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

19

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

20