অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। এর অর্ধেকেরও বেশি এসেছে ঢাকা বিভাগ থেকে।

রেমিট্যান্স প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। বিপরীতে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত জেলাভিত্তিক রেমিট্যান্স প্রবাহের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশে আসা মোট ২৮৫ কোটি ৮৭ লাখ ডলারের মধ্যে সর্বোচ্চ ১৪৯ কোটি ৮০ লাখ ডলার এসেছে ঢাকা বিভাগে। একক জেলা হিসেবেও শীর্ষে রয়েছে ঢাকা। জুলাই মাসে এ জেলায় এসেছে ১০৫ কোটি ৯৭ লাখ ডলার।

রেমিট্যান্স প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে এসেছে ৭৫ কোটি ৮৯ লাখ ডলার। এ বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ২০ কোটি ১৮ লাখ ডলার এবং কুমিল্লায় ১৮ কোটি ৫৪ লাখ ডলার এসেছে। এছাড়া নোয়াখালী জেলায় এসেছে ৮ কোটি ৮৩ লাখ ডলার।

প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগ রয়েছে তৃতীয় অবস্থানে। জুলাই মাসে এ বিভাগে রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই এসেছে ১৪ কোটি ৩৩ লাখ ডলার।

অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ১১ কোটি ৮৭ লাখ ডলার, রাজশাহীতে ৯ কোটি ৩৮ লাখ ডলার, বরিশালে ৫ কোটি ৪৫ লাখ ডলার এবং ময়মনসিংহে ৪ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ। জুলাইয়ে পুরো বিভাগে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ডলার। বিভাগের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ে এসেছে ১৪ লাখ ডলার এবং লালমনিরহাটে ১৭ লাখ ডলার।

এছাড়া পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও রেমিট্যান্সের পরিমাণ বেশ কম। জুলাই মাসে এ জেলায় এসেছে মাত্র ১৬ লাখ ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

3

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

4

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

7

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

8

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

11

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

14

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

20