অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ফুটবলে বড় বিনিয়োগের আশ্বাস ফিফা সভাপতির

বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও উন্মাদনায় মুগ্ধতা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের পুরুষ ও নারী ফুটবল, বয়সভিত্তিক দল, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন খাতে বড় বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।


বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ঢাকা সফরে এসে বাংলাদেশকে সুন্দর ও ‘ফুটবল-পাগল’ দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের ফুটবলের উন্নয়নে বড় বিনিয়োগ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি।

ইনফান্তিনো জানান, বাংলাদেশে আসার পর থেকেই মানুষের সঙ্গে কথা বলে ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসা অনুভব করেছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে আবেগ ও আগ্রহ রয়েছে, তা তাকে মুগ্ধ করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি আউয়ালের সঙ্গে বিশেষ সাক্ষাৎ শেষে বাফুফের সভাপতি ও পুরো বোর্ডের কাজের প্রশংসা করেন ফিফা সভাপতি। বাংলাদেশের ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে বাফুফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

ইনফান্তিনো বলেন, বাংলাদেশের মানুষ এমন উন্নয়ন উদ্যোগের দাবিদার। পুরুষ ও নারী ফুটবল, বয়সভিত্তিক দল, স্কুলভিত্তিক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার মতো বিভিন্ন বিষয়ে বড় বিনিয়োগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এসব প্রকল্প একসঙ্গে বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় গত জুনে ইউরোপের দেশ সান ম্যারিনোতে বাংলাদেশ ও সান ম্যারিনোর মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্মৃতিও তুলে ধরেন ফিফা সভাপতি। ওই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ঐতিহাসিক জয় পায়। খেলা দেখতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।

ইনফান্তিনো জানান, বাংলাদেশি দর্শকদের ব্যাপক উপস্থিতির কারণে ম্যাচটি সান ম্যারিনোর ফুটবল ইতিহাসে দর্শক সমাগম ও রাজস্ব আয়ের সর্বকালের রেকর্ড গড়েছিল। ম্যাচ শেষে সান ম্যারিনো ও প্রতিবেশী ইতালিতে বাংলাদেশি সমর্থক ও খেলোয়াড়দের আনন্দ উদ্‌যাপনের ঘটনাও স্মরণ করেন তিনি।

ফিফা সভাপতির মতে, এই অভিজ্ঞতা প্রমাণ করে ফুটবল কীভাবে সারা বিশ্বের মানুষকে একত্র করে এবং বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব বিস্তার করে।

বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত সবার প্রচেষ্টা ও কাজের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইনফান্তিনো বলেন, ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য আরও বড় সম্ভাবনা অপেক্ষা করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

1

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেড

2

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

3

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

4

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

5

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

6

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

7

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

8

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

11

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

12

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

13

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

14

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

15

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

16

ফুলবাড়ীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

17

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

18

রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

19

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বা

20