অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিসংঘের

অধিকৃত পশ্চিম তীরের তিনটি শরণার্থীশিবির থেকে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক দপ্তর জানিয়েছে, দীর্ঘমেয়াদি ও পরিকল্পিতভাবে মানুষকে বাস্তুচ্যুত করার এমন ঘটনা ‘জোরপূর্বক স্থানান্তর’ হিসেবে বিবেচিত হতে পারে।

এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে সংস্থাটির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই অভিযানের পর ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন।

অভিযানের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী বিভিন্ন শরণার্থীশিবিরে প্রবেশ করে। জাতিসংঘের দাবি, অভিযানের সময় বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া শত শত বাড়িঘর ধ্বংস এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী শিবিরগুলোর পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে মানবিক সহায়তা পৌঁছানোর পথও বন্ধ করে দেওয়া হয়। পরে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের শিবির ছেড়ে যেতে বাধ্য করা হয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিবিরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করে। একপর্যায়ে সেখানকার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, জেনিন, নূর শামস ও তুলকারেমের শরণার্থীশিবির থেকে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে বাস্তুচ্যুত করার ঘটনায় ‘জোরপূর্বক স্থানান্তর’ হিসেবে মানবতাবিরোধী অপরাধের গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত ওই তিন শরণার্থীশিবির থেকে বাস্তুচ্যুত ৩৩ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি শরণার্থীকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

3

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

4

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

5

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

10

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

11

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ

12

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

13

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

16

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

17

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

18

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

19

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

20