অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

ধর্মীয় চরমপন্থা ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের প্রকৃত, ভারসাম্যপূর্ণ ও মানবকল্যাণমুখী শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব তুলে ধরে রাজধানীতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে হেযবুত তওহীদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভার আয়োজন করা হয়।

সভাটির আলোচ্য বিষয় ছিল ‘ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা’। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

বক্তব্যে তিনি ইসলামের নামে পরিচালিত চরমপন্থা, সাম্প্রদায়িকতা ও ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টির প্রবণতার সমালোচনা করেন। তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও মানবকল্যাণমুখী জীবনব্যবস্থা। কিন্তু কিছু ধর্মান্ধ গোষ্ঠী পবিত্র ইসলামের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভক্তি, অশান্তি ও সংঘাত সৃষ্টি করছে। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিঘ্নিত হচ্ছে।

ইসলামের স্বর্ণযুগে জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা, প্রশাসন ও সভ্যতার বিকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে নৈতিকতা, ন্যায়বিচার, সহনশীলতা ও শান্তির পথে পরিচালিত করে, কখনোই উগ্রবাদ বা সহিংসতার দিকে নয়। বর্তমান বাস্তবতায় ধর্মীয় চরমপন্থা প্রতিরোধে ইসলামের সঠিক দর্শন ও মূল শিক্ষা সমাজের সামনে তুলে ধরা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম. নাজিমউদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুদ্দিন আহমেদ, কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল মো. আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ মনজুরুল আলম, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, উইং কমান্ডার আশিকুর ইসলাম, মেজর হারুন অর রশীদ, মেজর আব্দুল ইউসুফ, মেজর আলমগীর দেওয়ান, মেজর (অব.) রেজাউল হাসান শাহীন, ক্যাপ্টেন (অব.) এম. ইমদাদুল হক, চিফ সায়েন্টিফিক অফিসার ইঞ্জিনিয়ার কাজী রেজাউল করিম, সিনিয়র অ্যাডভোকেট ইব্রাহীম মোল্লা, অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট আহমদ মনসুর রহমান, অ্যাডভোকেট মো. আকবর হোসেন, সাবেক প্রিন্সিপাল আমির হোসেন, প্রধান শিক্ষক মো. ইনসান আলী, এবি পার্টির সেক্রেটারি ফারাহ নাজ সাত্তার বন্যা, দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়ায়াদুদ চৌধুরী, সিইও খোন্দকার নাজিম উদ্দিন এবং সমাজকর্মী মাহবুবুর রহমান। এছাড়াও শিক্ষাবিদ, আইনজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক, বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক সভায় অংশ নেন।

আলোচনায় অংশ নেওয়া অতিথিরা ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় সামাজিক ঐক্য ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনীতে বক্তারা বলেন, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ ধরনের উদ্যোগ ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

3

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

4

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

7

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

8

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

13

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

14

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

15

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

16

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

17

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

18

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

19

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

20