সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতিগত ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে।
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক ওঠানামা নিয়ন্ত্রণে কার্যকর নীতি প্রণয়নের ভিত্তি তৈরিতে অবদানের জন্য ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।
সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাঁদের নাম ঘোষণা করে।
তাঁদের গবেষণায় অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা তুলে ধরা হয়েছে। অর্থনীতিতে মন্দা কিংবা দ্রুত প্রবৃদ্ধির মতো পরিস্থিতি সামাল দিতে সুদের হার নির্ধারণ, সরকারি ব্যয় ও করনীতির মতো পদক্ষেপ কীভাবে কাজে আসে, তা বুঝতে তাঁদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রবার্ট হল ও মাইকেল উডফোর্ডের গবেষণায় পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে সামগ্রিক অর্থনীতির সম্পর্ক গুরুত্ব পেয়েছে। পরিবারের ভোগ ও সঞ্চয়ের সিদ্ধান্ত এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে অর্থনীতির গতিপ্রকৃতিকে প্রভাবিত করে, তা তাঁদের গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে।
এই গবেষণার ভিত্তিতে তৈরি অর্থনৈতিক মডেলগুলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সময়োপযোগী মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়নে সহায়তা করে। এর ফলে জ্বালানি সংকট কিংবা ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলা এবং অর্থনীতির ওঠানামা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়।
মন্তব্য করুন