অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে। এর বাইরে আরও ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন সার বন্দরে বা জাহাজে পাইপলাইনে রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) এর নোটিশের জবাবে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি সরকারের বুলি আওড়াচ্ছি না, সত্যিটাই বলছি। দেশে এই মুহূর্তে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। এ ছাড়া আরও প্রায় সাড়ে ৪ লাখ টন সার পাইপলাইনে রয়েছে।’

তিনি জানান, গত বছর একই সময়ে দেশে প্রায় ১২ লাখ টন সার মজুদ ছিল। বর্তমানে গোডাউনে রয়েছে প্রায় ১৩ লাখ টন এবং বন্দরে কিংবা জাহাজে পাইপলাইনে রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন। দেশে বছরে মোট সারের চাহিদা ৪০ লাখ ২৯ হাজার মেট্রিক টন। ফলে দেশে সারের সংকট নেই বলে দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে গত কয়েকদিনে পরিস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। কৃষকবান্ধবভাবে সার বিতরণ নিশ্চিত করতে ২০২৬ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি নীতিমালা করা হয়েছে। এতে প্রতিটি ইউনিয়নে তিনজন করে মাস্টার ডিলার রাখার বিধান রয়েছে। এর মধ্যে একজন বিএডিসির, একজন বিসিআইসির এবং নতুন করে আরও একজন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে।

আমিন উর রশিদ বলেন, ডিলারদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালের গুদাম কিংবা ধানের মিলে সার মজুদের মতো ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, জরিমানা এবং ডিলারশিপ বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। সার পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা, জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে পৃথক মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে।

কৃষিমন্ত্রী জানান, দেশের মোট সারের চাহিদার মাত্র ৩০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব। গ্যাস সংকটের কারণে সাতটি সার কারখানার মধ্যে ছয়টি বিভিন্ন সময়ে বন্ধ থাকছে। উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাসের অভাবে সার উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সার আমদানিতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, যুদ্ধের কারণে কাতার থেকে সার আমদানিতে জটিলতা দেখা দিয়েছে। তবে চুক্তির আওতায় সৌদি আরব বিকল্প বন্দর ব্যবহার করে সার সরবরাহ করছে। পাশাপাশি কাতার থেকে আসার কথা থাকা সারের বিকল্প হিসেবে কানাডা ও মরক্কো থেকে সার আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, ‘কাজেই কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

রংপুর অঞ্চলে সার সংকটের অভিযোগ প্রসঙ্গে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে রংপুর অঞ্চলে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের সরবরাহ বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়, ঠাকুরগাঁওয়ে তিনজনের আমৃত্

2

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

5

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

9

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

10

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

11

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20