অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহজনক লোকজনের অবস্থান ও বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান শেষে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য জানান পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম।

তিনি জানান, জাসদ কার্যালয়ে অবস্থান করা ব্যক্তিদের মধ্যে আনুমানিক দুই শতাধিককে আটক করা হতে পারে। তবে আটকের প্রকৃত সংখ্যা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ওসি আরিফুর ইসলাম আরও বলেন, জাসদ কার্যালয় সিলগালা করা হয়নি। সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়টিতে তালা দেওয়া হয়।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়।

এদিকে জাসদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ডিএমপি কমিশনার, মতিঝিল জোনের ডিসি এবং পল্টন থানার ওসিকে অবগত করেই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।

বিবৃতিতে জাসদ দাবি করে, দলটি নিষিদ্ধ নয় এবং তাদের কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কেন্দ্রীয় প্রতিনিধি সভায় অংশগ্রহণকারীরা সবাই জাসদের পরিচিত নেতা ও সদস্য। সভায় আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কারও প্রবেশের সুযোগ ছিল না বলেও দাবি করা হয়।

জাসদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল দলের নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। সভায় জাসদের বিভিন্ন সাংগঠনিক স্তরের প্রায় ৫০০ নেতা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ৩০ জন নারী ছিলেন। পরে পুরো কার্যালয় ঘেরাও করে উপস্থিত সবাইকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম, চড়া অধিকাংশ সবজিও

1

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

2

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

3

উজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনা চায় বাংলাদেশ, প্রস্তুত আলপিরা

4

ঢাকায় ভোরের বজ্রবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

5

কানাডায় সালমান মুক্তাদিরের শ্বশুরের ব্যবসা-সম্পদের তথ্য এনবি

6

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

7

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

8

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

9

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান

10

মস্তিষ্কের কার্যপ্রণালি উন্মোচনে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন

11

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

12

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

13

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

14

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

15

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

16

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

17

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

18

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

19

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

20