ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী নারী প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন ফরম সংগ্রহকারীদের পূরণ করা ফরম আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ সংরক্ষিত নারী আসন-২৩-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটিতে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
মন্তব্য করুন