অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ দুটি ঘটে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ককটেল বিস্ফোরণের পর কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

বিস্ফোরণের পর কর্মসূচি শুরুর আগে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচি বাধাগ্রস্ত করতেই একটি মহল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন বলেন, দলীয় কার্যালয়ের ভেতর থেকে বের হওয়ার সময় পরপর দুটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার, সিসি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

1

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

2

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য স

3

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

4

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

5

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ ব

6

ঢাকায় আসছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী

7

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

8

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

9

স্পিকারের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

10

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

11

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

12

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

13

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

14

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

17

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্র

18

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

19

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

20