অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে এক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদটি ইতোমধ্যেই দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত, নোংরা রাজনীতির অংশ কিংবা মিথ্যা প্রোপাগান্ডা হিসেবে প্রচারের চেষ্টা করছেন। বিশেষ করে সাজু স্যারের কিছু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতা এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন।

তাদের উদ্দেশ্যে একটি বিষয় স্পষ্টভাবে জানাতে চাই—এই সংবাদটি কোনো ব্যক্তির চরিত্র হননের উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। এটি একজন ভুক্তভোগী শিক্ষার্থীর গণমাধ্যমকর্মীদের কাছে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। কোনো দায়িত্বশীল সাংবাদিক বা গণমাধ্যম নিজের ইচ্ছামতো সংবাদ তৈরি করে না। একজন সাংবাদিকের দায়িত্ব হলো ঘটনার তথ্য সংগ্রহ করা, একাধিক সূত্রে তা যাচাই করা, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং জনস্বার্থে সেসব তথ্য মানুষের সামনে উপস্থাপন করা। একটি সংবাদে সাংবাদিকের ব্যক্তিগত মতামতের স্থান নেই; সেখানে অভিযোগকারী, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যই গুরুত্ব পায়।

যৌন হয়রানির মতো স্পর্শকাতর বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা হয়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। সংবাদ প্রকাশের আগে ভুক্তভোগী শিক্ষার্থীর একাধিকবার বক্তব্য নেওয়া হয়েছে, প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করা হয়েছে এবং বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়েছে। এছাড়া আমাদের কাছে ভুক্তভোগী শিক্ষার্থীর ভিডিও সাক্ষাৎকারও সংরক্ষিত রয়েছে। তবে তিনি একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় ও মানসিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সেই ভিডিও প্রকাশ করা হয়নি।

এছাড়াও জানাতে চাই, সাজু স্যারের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন আরও চারটি অভিযোগসংক্রান্ত তথ্য ও প্রমাণ আমাদের হাতে এসেছে। একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং শিক্ষক হিসেবে বিষয়গুলো সংশোধনের সুযোগও তাকে দেওয়া হয়েছে। তার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। আমাদের একমাত্র দায়বদ্ধতা সত্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের সামনে তুলে ধরা।

যারা সংবাদটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করছেন, তাদের প্রতি অনুরোধ—অনুমান বা আবেগের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করুক। সেই তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হোক এবং এ ঘটনাকে ঘিরে সৃষ্টি হওয়া সব প্রশ্নের নিরপেক্ষ উত্তর সামনে আসুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

1

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

2

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

3

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

8

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

9

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

10

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

11

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

12

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

15

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

16

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

17

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

20