অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগার্ড

যাত্রীবাহী একটি লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ সহায়তার আবেদন পাওয়ার পর তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে এবং পরবর্তী সময়ে রোগীকে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে।

শনিবার (২৫ জুলাই) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে এক নারী তার অসুস্থ স্বামীকে উন্নত চিকিৎসার জন্য "এম ভি রফ রফ-৭" নামে যাত্রীবাহী লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হন।

পরে বিকেল ৩টার দিকে লঞ্চটি ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে দ্রুত সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম লঞ্চে পৌঁছে রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার স্বার্থে কোস্টগার্ডের বোটে করে তাকে সদরঘাটে আনা হয়।

সেখান থেকে গাড়িযোগে রোগীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

2

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

3

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

4

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

5

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

8

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

9

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

10

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

13

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

16

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

17

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

18

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

19

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

20