অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যবিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাঁটলিপিকার (চেয়ারম্যানের পিএ) শহিদুল ইসলাম ও অফিস সহায়ক শেখ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব ও খাদেমুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

সভায় স্বাগত বক্তব্য দেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপসাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা এবং এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন—সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে গুরুত্বারোপ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

1

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

2

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

3

ঝালকাঠির তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

4

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

5

স্বাধীন সত্তা বিসর্জন দেয়নি ছাত্রদল, তাই কেউ গুপ্ত বলে না: র

6

জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাল ভারতীয় হাইকমিশন

7

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

8

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

9

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

10

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

11

আফগানিস্তান ম্যাচে মিরাজকে পাওয়ার আশায় বাংলাদেশ, আশাবাদী সিম

12

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

13

ঢাকায় কবরের জায়গার সংকট, শেষ ঠিকানার মূল্য কোটি টাকা

14

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমীন

15

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

16

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

19

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

20