অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মুখ থুবড়ে পড়েছে

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, গত এক দশকেও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপজেলা শিক্ষা প্রশাসন সন্তোষজনক কোনো ভূমিকা রাখতে পারেনি।

এ কারণে অনেক সচেতন অভিভাবক সরকারি বিদ্যালয়ের পরিবর্তে এনজিও পরিচালিত ব্র্যাক, ইকো পাঠশালা এবং বেসরকারিভাবে গড়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন। ফলে দিন দিন এসব প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আগ্রহ বাড়ছে।

উপজেলায় বর্তমানে ১৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অভিযোগ অনুযায়ী, অধিকাংশ বিদ্যালয়ের রেজিস্টার খাতায় শিক্ষার্থীর সংখ্যা থাকলেও বাস্তবে উপস্থিতির হার তালিকাভুক্ত শিক্ষার্থীর চার ভাগের এক ভাগেরও কম। বছরের পর বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি।

এছাড়া উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি রিডিং পড়তে পারে না বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থার জন্য শিক্ষকদের পাঠদানে গাফিলতিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগে আরও বলা হয়েছে, অধিকাংশ প্রধান শিক্ষক সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে পরে ব্যক্তিগত কাজে চলে যান। কেউ কৃষিকাজ বা ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন, আবার কেউ প্রাইভেট বা কোচিং সেন্টার পরিচালনায় ব্যস্ত থাকেন।

সরকার শিক্ষক নিয়োগ, শিক্ষা প্রশাসন এবং প্রশিক্ষণের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করলেও তার সন্তোষজনক সুফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনেক প্রধান শিক্ষককে অফিসিয়াল কাজের অজুহাতে উপজেলা শিক্ষা অফিসের বারান্দায় সময় কাটাতে দেখা যায়। বিষয়টি শিক্ষা প্রশাসনের নজরে থাকলেও গত পাঁচ বছরে কোনো শিক্ষকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিভাবকদের ধারণা, শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ায় শিক্ষার গুণগত মানের উন্নতি হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন বলেন, "ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, পীরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জরুরি ভিত্তিতে সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

1

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

2

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

3

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

4

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

7

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

10

১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়, ঠাকুরগাঁওয়ে তিনজনের আমৃত্

11

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

12

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

15

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

16

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

17

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

18

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

19

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

20