অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং নতুন ভোটার হওয়ার সেবা নিতে টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ৭০০ থেকে ৮০০ টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়া হয়। কিন্তু টাকা না দিলে একই কাজের জন্য দিনের পর দিন অফিসে ঘুরতে হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এমন অভিযোগকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এ সময় পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কৈফিয়ত চান।

জানা গেছে, ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ আলীর ছেলে আলী আব্দুল্লাহ সোহান নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। কাগজপত্র জমা দেওয়ার প্রায় ১৫ দিন পরও কাজের অগ্রগতি না হওয়ায় তিনি অফিসের কম্পিউটার অপারেটর জাহিদ আল ছানির সঙ্গে যোগাযোগ করেন।

আলী আব্দুল্লাহ সোহানের অভিযোগ, দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে তাঁর কাছে ৮০০ টাকা দাবি করা হয়। এ সময় কম্পিউটার অপারেটরের সঙ্গে তাঁর কথোপকথন মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি।

পরে বিষয়টি পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামানকে জানানো হলে তিনি কয়েকজন লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

ভুক্তভোগী আলী আব্দুল্লাহ সোহান বলেন, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করেও কাজ না হওয়ায় তিনি সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরের সঙ্গে যোগাযোগ করেন। তখন দ্রুত কাজ করে দেওয়ার জন্য তাঁর কাছে টাকা দাবি করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মারুফুর রহমান বলেন, তাঁর কার্যালয়ের কোনো কম্পিউটার অপারেটর অনৈতিকভাবে অর্থ লেনদেন করে থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত কম্পিউটার অপারেটর জাহিদ আল ছানির বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

4

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

7

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

8

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

9

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

10

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

11

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

12

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

15

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

16

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

17

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20