অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ১২ সড়ক প্রশস্তকরণের কাজ শুরু

ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় প্রথম ধাপে জেলার ১২টি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরকারের রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরসিআইপি) আওতায় বাস্তবায়নাধীন এই উদ্যোগকে জেলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় উন্নয়ন প্রকল্প হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একাধিক উন্নয়ন সভায় বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের একটি রাস্তাও কাঁচা থাকবে না।’ তিনি জানান, জেলায় প্রায় ১৪০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দিনাজপুর এনএইচডব্লিউ-খোচাবাড়ী জিসি হয়ে নারগুন ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, গোবিন্দনগর সমবায় মার্কেট-মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, রুহিয়া সিনেমা হল ১১ মাইল এনএইচডব্লিউ-দেবীপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, ঠাকুরগাঁও-আটোয়ারী আরঅ্যান্ডএইচ (রুহিয়া)-রামনাথহাট জিসি সড়ক, রামনাথ জিসি-লাহিড়ী জিসি সড়ক, বালিয়া ইউনিয়ন পরিষদ-সাবদালহাট সড়ক, পল্লী বিদ্যুৎহাট-রুহিয়া ইউনিয়ন পরিষদ সড়ক, আধার দিঘিহাট-আমজানখোর ইউনিয়ন পরিষদ অফিস (স্কুলহাট) হয়ে উদয়পুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, মিরডাঙ্গীহাট-যাদুরাণী জিসি সড়ক, হরিপুর হেডকোয়ার্টার-ধীরগঞ্জ জিসি সড়ক এবং পীরগঞ্জ-ফকিরগঞ্জহাট হয়ে হাজীপুর-সেনগাঁও ইউনিয়ন পরিষদ সড়ক প্রশস্ত করা হবে।

এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বলেছেন, ‘মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি সড়ক আধুনিক মানদণ্ডে প্রশস্ত করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

নারগুন ইউনিয়নের কৃষক মো. আব্দুল হান্নান বললেন, ‘বর্ষা মৌসুমে এই সড়কে ট্রাক-ভ্যান চলাচল করতে অনেক সমস্যা হয়। রাস্তা প্রশস্ত হলে ধান, গম ও আলুসহ কৃষিপণ্য সহজে বাজারে নিতে পারব। এতে কৃষকের উৎপাদন খরচও কমবে।’

গোবিন্দনগর সমবায় মার্কেটের ব্যবসায়ী মো. শাহিনুর রহমান মন্তব্য করেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি ছিল নিত্যদিনের ঘটনা। প্রশস্তকরণ শেষ হলে ব্যবসা-বাণিজ্য যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও অনেক কমে যাবে।’

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, একসঙ্গে এতগুলো সড়ক প্রশস্তকরণের উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গ্রামীণ অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। তাদের আশা, প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষিত ‘ঠাকুরগাঁওয়ের একটি রাস্তাও কাঁচা থাকবে না’ অঙ্গীকার বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

1

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

2

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

3

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

4

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

5

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

6

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

7

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

8

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

9

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

10

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

11

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

12

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

13

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

14

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

15

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

16

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

17

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

18

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

19

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

20