অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার দায়ের করা মামলায় দলটির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্রসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

মামলার বাদী ইসমাঈল হোসেন দিনাজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক। গত ১৫ আগস্ট তিনি বোচাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফয়সাল মোস্তাক, এম. এ. তাফসীর হাসান, রাফিয়াসহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৭ আগস্ট তার বাসায় এক নারী আসেন এবং তাকে কেন্দ্র করে আসামিরা তার বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন ও টাকা দাবি করেন। এ সময় তার স্ত্রী ও মাকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মামলার আসামিরা।

মামলার বাদী ইসমাঈল হোসেন বলেন, এজাহারে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেটিই তার বক্তব্য।

এনসিপি নেতা এম. এ. তাফসীর হাসান বলেন, এনসিপি থেকে তাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় একটি মহল তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মামলা করেছে। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই মামলাটি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফয়সাল মোস্তাক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাঈলকে ঘিরে বিভিন্ন আলোচনা তিনি দেখেছেন। ৭ আগস্ট একজনের ফোনের মাধ্যমে ইসমাঈলের বাসায় এক নারী বিয়ের দাবিতে যাওয়ার বিষয়টি জানতে পারেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা না থাকলেও তাকে জড়িয়ে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। তিনি বলেন, মামলায় তার বিরুদ্ধে টাকা দাবির যে অভিযোগ করা হয়েছে, তার প্রমাণ দিতে হবে। এ ঘটনায় নিজের সম্মানহানির অভিযোগে ইসমাঈলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ফয়সাল মোস্তাকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ১৬ আগস্ট দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি মামলাটিকে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের আগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করা গুরুত্বপূর্ণ।

সংগঠনটির মুখপাত্র আহসান মোহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সামাজকর্মী বা ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করা হলে তা ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ইসমাঈল হোসেনের এজাহারের ভিত্তিতে ফয়সাল মোস্তাক, তাফসীর, রাফিয়াসহ ১১ জন এবং অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

কুমিল্লায় আ.লীগ নেতা স্বপন গ্রেপ্তার

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

4

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

5

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

6

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

9

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

10

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

11

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

14

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

15

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

16

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

17

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

18

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

19

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

20