অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে থাকা মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে বিশ্বে নানা ধরনের সংকট তৈরি হলেও দেশের মানুষকে যেন আর জ্বালানি সমস্যায় পড়তে না হয়, সে জন্য সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে সরকার কেবল ‘অজুহাত’ হিসেবে দাঁড় করাতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পর তারা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর পাশাপাশি ভঙ্গুর স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উত্তরাধিকারও নিতে হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো জ্বালানি সংকট।

তিনি বলেন, দেশের বহু মানুষ এখন বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে ভুগছেন, বিষয়টি সরকার অস্বীকার করছে না।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা সাধারণ মানুষ এবং শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোর কারণে আজ দেশ ও দেশের মানুষ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলোকে শুধু এক্সকিউজ বা অজুহাত হিসেবে তুলে ধরতে চান না তারা।

বরং বাস্তব পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরে এমন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে দেশের মানুষকে এ ধরনের সংকটের মধ্যে পড়তে না হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি যুদ্ধ সামাল দিয়ে চলছি।’

তিনি বলেন, মধ্যপ্রাচ্য বা ইউরোপসহ বিশ্বের প্রায় ৬৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। সরকার যতটা সম্ভব জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে যখন আর সম্ভব হয়নি, তখন জ্বালানির দাম কিছুটা বাড়াতে হয়েছে।

তবে জনগণের ওপর যাতে কোনোভাবেই অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে কিছুদিন আগে পাস হওয়া বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর আরও কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি কাজের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের জনগণ।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিটি সংকটকালীন মুহূর্তে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। এবারও বিধ্বস্ত অর্থনীতিকে সামলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি: ডা. শফিকুর রহমান

1

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

4

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

5

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

8

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

9

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

14

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

15

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

16

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20