অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আ.লীগ নেতা স্বপন গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি রয়েছেন সাজ্জাদ হোসেন স্বপন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, স্বপনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রয়েছে।

এছাড়া অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

1

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ ব

2

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

3

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

4

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

মস্তিষ্কের কার্যপ্রণালি উন্মোচনে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন

8

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

9

ফিলিপাইনের অভিযান ঠেকাতে আকাশে চীনা হেলিকপ্টারের চক্কর

10

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

11

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

12

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

13

বাংলাদেশের ফুটবলে বড় বিনিয়োগের আশ্বাস ফিফা সভাপতির

14

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

‘সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের সংখ্যালঘু ভাববেন না’

17

এশিয়ান গেমসে আবাসন নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

18

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

19

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

20