অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৈরাজ্য হলে বিএনপি বসে থাকবে না: রিজভী

এক দফা কর্মসূচি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে প্রশাসনের ভেতরে থেকে যারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরও চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিরোধীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এক দফা কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।

তবে বিএনপি আওয়ামী লীগের মতো করে এসব কর্মকাণ্ড প্রতিহত করবে না উল্লেখ করে রিজভী বলেন, একটি গণতান্ত্রিক সরকারের কাছে সন্ত্রাস প্রতিহত করা মোটেও কঠিন কিছু নয়।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনার পেছনে পরাজিত শক্তির সঙ্গে গোপনে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এ বিষয়ে দেশের মানুষ ও বিএনপির সমর্থকেরা পুরোপুরি ওয়াকিবহাল আছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে রিজভী বলেন, প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে তাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।

এ সময় জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গ করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

1

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

2

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, মূল্যস্ফীতির চাপ: বিশ

5

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

6

এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে ১০ বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের ভোট

7

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

8

আগস্টে ঘুরে দাঁড়াল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

9

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

10

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গ

13

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, প্রথম চারটিই চীনের

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

16

ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

17

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব

18

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

19

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

20