অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় শোলাকিয়া মাঠে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। সেখানে নিজ হাতে একটি চারাগাছ রোপণ করে তিনি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত বিশাল জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

ঐতিহাসিক এই ময়দানে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে এদিন বিকেল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ শোলাকিয়া মাঠে ভিড় জমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

1

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

2

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন

3

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

4

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

5

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্

6

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

7

কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে

8

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

9

ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদে হামলার অভিযোগ, সংবাদ সম্মেল

10

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

11

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

12

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

13

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

14

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

15

শান্ত-মুশফিকের সেঞ্চুরি মিস, ৩২৯ রানের লিডে চালকের আসনে বাংল

16

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত

17

কুমিল্লায় আ.লীগ নেতা স্বপন গ্রেপ্তার

18

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

19

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

20