অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা একজন সাংবাদিকের পেশাগত ও নৈতিক দায়িত্ব। অথচ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সংবাদকর্মীকে নানাভাবে চাপ, হয়রানি, মামলা এবং অনেক ক্ষেত্রে গ্রেফতারের মুখোমুখি হতে হচ্ছে।

প্রশ্ন হচ্ছে—সাংবাদিক কি অপরাধী, নাকি জনগণের জানার অধিকার প্রতিষ্ঠায় কাজ করা একজন দায়িত্বশীল প্রতিনিধি?

বাংলাদেশের সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক, মতপ্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ গণমাধ্যমের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করেছে। কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে দেখা যায়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রেস কাউন্সিলের প্রতিকারমূলক প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি ফৌজদারি মামলার পথ বেছে নেওয়া হচ্ছে।

এটি কেবল একজন সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নয়; বরং জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকারকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকের কলমকে হাতকড়া পরিয়ে সত্যের প্রবাহ থামানো যায় না। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সত্যকে সাময়িকভাবে আটকে রাখা গেলেও তাকে পরাজিত করা সম্ভব নয়। সংবাদপত্র সমাজের আয়না। সেই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কেউ অসন্তুষ্ট হলে আয়না ভেঙে ফেললে বাস্তবতার কোনো পরিবর্তন হয় না।

বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রথমেই ব্যাখ্যা চাওয়া, নোটিশ প্রদান এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশেও সাংবাদিকতা-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে প্রেস কাউন্সিলকে আরও কার্যকর ও শক্তিশালী করার দাবি দীর্ঘদিনের।

প্রশ্ন থেকেই যায়—কোনো সংবাদ যদি সত্যিই অসত্য বা বিভ্রান্তিকর হয়, তবে তার প্রতিকার কি তথ্য-প্রমাণ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত, নাকি সাংবাদিককে গ্রেফতার করে?

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর যদি সাংবাদিকরাই হয়রানি ও গ্রেফতারের শিকার হন, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা ক্রমেই নিরুৎসাহিত হবে। এর ফলে লাভবান হবে দুর্নীতিবাজ চক্র, আর ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র, গণতন্ত্র এবং সর্বোপরি জনগণের তথ্য জানার অধিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

4

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

5

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

6

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

7

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

8

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

9

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

10

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

14

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

15

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

16

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

17

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

18

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20