অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানেলে ১০ দিন পর জীবিত চীনা নাগরিক উদ্ধার

নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমালয় উপত্যকায় বরফ, পাথর ও কাদার দেয়াল ধসে পড়ার ১০ দিন পর তাকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নেপালি সেনাবাহিনী জানায়, ত্রিশূলী নদীর জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

এর আগের দিন একই টানেল থেকে দুই নেপালি নাগরিককেও জীবিত উদ্ধার করা হয়েছিল।

উদ্ধারকর্মীদের ধারণা, গত ২৬ আগস্ট নদীর ওপরের অংশে হিমবাহ ধসে পড়ার পর সৃষ্ট দুর্যোগে ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে অন্তত ৯০০ মানুষ আটকা পড়েন।

এদিকে, নেপালে ঘটে যাওয়া ওই দুর্যোগে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬০০ জনেরও বেশি।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

1

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

2

রাবিতে সাংবাদিকদের মারধর: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

3

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

4

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

7

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

8

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

9

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

10

আগস্টে ঘুরে দাঁড়াল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

11

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্ব

12

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্

13

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

14

শান্ত-মুশফিকের সেঞ্চুরি মিস, ৩২৯ রানের লিডে চালকের আসনে বাংল

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

17

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

20