অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদের প্রতিবাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মামলা চলমান থাকা অবস্থায় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক শিক্ষক প্রকাশ্যে এ কমিটির গঠনপ্রক্রিয়ার সমালোচনা করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, কমিটি গঠনের আগে উপজেলার অধিকাংশ শিক্ষকের সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা মতামত নেওয়া হয়নি। এমনকি কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, তাদের সম্মতি ছাড়াই কমিটির বিভিন্ন পদে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষক হুমায়ুন কবির জানান, তিনি এ ধরনের কোনো কমিটি গঠনের বিষয়ে অবগত ছিলেন না। তাকে না জানিয়েই তার নাম কমিটিতে যুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি ওই কমিটিকে প্রত্যাখ্যান করে সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের পক্ষে মত দিয়েছেন। ফেসবুকের মন্তব্যে এমডি নাজির হোসেন নামে এক শিক্ষক জানান, পরিকল্পনা সম্পাদক পদে তার নাম রাখা হলেও তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে প্রায় অর্ধশতাধিক মন্তব্য দেখা গেছে।

জানা গেছে, কমিটি গঠনকে কেন্দ্র করে প্রায় দেড় বছর আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়, যা এখনও বিচারাধীন। সংশ্লিষ্ট মামলায় কমিটি গঠনের ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন কমিটি গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

লোহাকাচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির বলেন, দেড় বছর আগে তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নির্বাচনের আগেই কমিটি নিয়ে আদালতে মামলা হওয়ায় আদালত কমিটি গঠনে নিষেধাজ্ঞা দেন। তিনি আরও বলেন, সদ্য প্রকাশিত কমিটিতে জেলা কমিটির কোনো স্বাক্ষর না থাকায় বিষয়টি মামলা পরিচালনাকারীদের সঙ্গে আলোচনা করে আদালতকে অবহিত করা হবে।

অন্যদিকে, বুড়িমুটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সদ্য ঘোষিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, কেন্দ্র থেকে তালিকা চাওয়ায় নির্বাচনের সময় বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া ৪৮ জনের নাম পাঠানো হয়েছিল। পরবর্তীতে কেন্দ্র থেকেই ওই কমিটি অনুমোদন করা হয়। তিনি জানান, মামলার রায় হওয়ার পর পুনরায় নির্বাচন আয়োজন করে নতুন কমিটি গঠন করা হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো উপজেলা কমিটি দীর্ঘদিন শূন্য রাখা সম্ভব নয়। তাই চলমান সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে পূর্বে যে যেই পদে মনোনয়ন দিয়েছিলেন, আপাতত তাকে সেই পদেই রেখে কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

1

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

2

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

3

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

4

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

7

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

12

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

13

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

16

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

17

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

18

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

19

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

20