অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে ১১ ধাপের পরিদর্শন ব্যবস্থা চালুর উদ্যোগ

অনলাইনে হাজিরা বাধ্যতামূলক করার পর এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তদারকি আরও জোরদার করতে ১১ ধাপের বিদ্যালয় পরিদর্শন পদ্ধতি চালু এবং ডিজিটাল তথ্যব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১১ ধাপের বিদ্যালয় পরিদর্শন পদ্ধতি চালু এবং ডিজিটাল তথ্যব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে পাঠ্যক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। এসব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি, কারণ প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ লক্ষ্য ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

1

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

2

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্র

3

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুত রাজশাহী, মাদ্র

6

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

7

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

8

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

9

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

10

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

11

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

12

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

13

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুর

14

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

15

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে অরাজকতার চ

16

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

17

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

18

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

19

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

20