অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী শিখন কর্মসূচি সমাপ্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা উপ-প্রকল্পের সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দুই দিনব্যাপী শিখন কর্মসূচি শেষ হয়েছে। এতে আধুনিক সেচ ব্যবস্থাপনা, প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভেরসা উপ-প্রকল্পের সুবিধাভোগীদের অংশগ্রহণে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের শিখন, প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী শিখন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুরানুগছ গ্রামে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (কমি. ডেমি.) ও সহকারী কোর্স সমন্বয়ক মো. রফিউল বারী, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা (কমি. ডেমি.) মো. আতিকুর রহমান শাওন, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজকুমার চন্দ্র রায় ও কার্য সহকারী তোফায়েল আহম্মেদ।

এ ছাড়া ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক আতাউর রহমান, ইউপি সদস্য ইউসুব আলী, প্রশিক্ষণার্থী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৭ অক্টোবর) দুপুরে একই কর্মসূচির উদ্বোধন করা হয়। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক আশুতোষ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড, রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারি প্রমুখ।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ভেরসা উপ-প্রকল্পের ৫৬ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক সেচ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পের সার্বিক আধুনিকায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারী কৃষকেরা।

এ সময় ভেরসা স্লুইসগেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন অবসরপ্রাপ্ত গেট খালাসী বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

1

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

2

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা

4

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

5

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

6

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

7

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

8

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

10

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: মির্জা

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

13

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

14

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান হস্তান্ত

15

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

16

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

17

ছাত্র আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ১ হাজার ৮০০ স্কুল

18

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

19

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

20