ফাইদুল ইসলাম
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাটপুকুর গ্রামের শ্রী বিক্রম রায়ের ছেলে। সোমবার দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষের পাশের বাথরুমে যান ক্ষিতিশ চন্দ্র রায়। বাথরুম থেকে ফিরে রাত ১২টার দিকে তিনি তার মা মালা রাণীকে জানান, একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়েছে। এ সময় তার মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে রাত ১টার দিকে ক্ষিতিশকে দ্রুত একটি অটোরিকশাযোগে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

1

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

2

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

3

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

4

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

5

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

6

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

7

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

8

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

13

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

14

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

15

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

16

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

19

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

20