রোববার (৩০ আগস্ট) উপজেলার লোহাগাড়া বাজারে ‘আলোর পথে’ কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলোর পথে-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোর পথে-এর নির্বাহী পরিচালক আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, আলোর পথে-এর প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল রহমান এবং ইউনিয়ন বিএনপির আতিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বিতা অর্জনে গবাদিপশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি গরু পালনের মাধ্যমে পরিবারগুলো দুধ উৎপাদন ও বাছুর পালনের পাশাপাশি নিজেদের আয় বাড়ানোর সুযোগ পেতে পারে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নিমসহ বিভিন্ন ধরনের গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
আলোচনা সভা শেষে হতদরিদ্র উপকারভোগীদের মধ্যে ৭টি গরু ও নিম গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক প্রতিষ্ঠানের সদস্য, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন