ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষরানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর ওপর নির্মিত বহু প্রতীক্ষিত চেরকুঘাট সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি চালুর মধ্য দিয়ে দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ কমার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষরানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর ওপর নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সেতু প্রাঙ্গণে ফলক উন্মোচন ও ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান জাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা এলজিইডি অফিসার মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দীর্ঘদিনের দাবির পর টাঙ্গন নদীর ওপর সেতুটি নির্মাণ হওয়ায় নদী পারাপারে স্থানীয়দের দুর্ভোগ কমেছে। একই সঙ্গে এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।
স্থানীয়রা জানান, চেরকুঘাট সেতু চালুর ফলে পীরগঞ্জ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
তাদের মতে, সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
মন্তব্য করুন