অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চাকরিচ্যুত ১৭১ শ্রমিককে পুনরায় কাজে বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কয়লাখনির প্রধান ফটকের সামনে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চাকরিচ্যুত ১৭১ শ্রমিককে নিজ নিজ কর্মস্থলে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কয়লাখনির প্রধান ফটকের সামনে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা অভিযোগ করেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) চীনা ঠিকাদারের অধীনে ক্ষতিগ্রস্ত এলাকার ১৭১ জন শ্রমিককে ২০১৮ সালের ৮ জুন নিয়োগ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন কাজ করার পর ২০২৬ সালের ১৬ জুন কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়।

শ্রমিকদের দাবি, প্রচলিত শ্রম আইন ও বিধিবিধান অনুসরণ না করেই তাঁদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কর্মরত এসব শ্রমিক পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

কর্মসূচি থেকে চাকরিচ্যুত ১৭১ শ্রমিককে অবিলম্বে তাঁদের নিজ নিজ কর্মস্থলে পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

শ্রমিকরা জানান, দ্রুত তাঁদের দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

1

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

2

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ৮৭ প্রতিষ্ঠানকে

3

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

4

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

5

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

6

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

7

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

8

ফিলিপাইনের অভিযান ঠেকাতে আকাশে চীনা হেলিকপ্টারের চক্কর

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

সাগরে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

11

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

12

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

13

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

14

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

15

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

16

গণতন্ত্রে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা জরুরি : আইনমন্ত্রী

17

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

18

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20