অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

উক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (১৮ জুলাই) রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী কিয়েভে এটিই সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৬ জন।

তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্র দেশগুলোর প্রতি আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাশিয়ার এ ধরনের হামলা বন্ধে দেশটির ওপর আরও কঠোর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানান।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের কিছু পর শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ হামলায় রাশিয়া ৪১টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন ব্যবহার করে।

বিমান প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র ও ১০০টির বেশি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাজধানী কিয়েভসহ প্রায় ২০টি স্থানে আঘাত হানে। হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভ।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় প্রায় অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার এ হামলার একদিন আগে ইউক্রেন মস্কো ও তাম্বভ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

1

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

2

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

3

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

4

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

5

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

6

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

7

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

8

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

9

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

10

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

11

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

14

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

15

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

18

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20