যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ইরানের শর্ত ও সমাধানের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে তেহরানের অবস্থান ও সম্ভাব্য সমাধানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে পুতিন সংঘাত নিরসনে ইরানি পক্ষের দৃষ্টিভঙ্গি ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের বিষয়ে একটি সমঝোতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ চুক্তির কথা জানান।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন