অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

প্রেমে পড়লে মানুষ অনেক সময় চারপাশের সব হিসাব-নিকাশ ভুলে যায়। কিন্তু সেই প্রেম যদি কোনো দেশের সাবেক রাষ্ট্রনায়কের জীবনে আসে, তাহলে তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠতেই পারে। এমন পরিস্থিতিতেই পড়েছেন কানাডার সদ্য সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার একদিকে ছিল দেশের ফুটবল ম্যাচ, অন্যদিকে ছিল মনের মানুষের ডাক। টরন্টোয় নিজেদের প্রথম ম্যাচ খেলছিল কানাডা, আর একই সময়ে লস অ্যাঞ্জেলেসে মঞ্চ মাতাচ্ছিলেন কেটি পেরি। স্বাভাবিকভাবেই ট্রুডোর থাকার কথা ছিল দেশের গ্যালারিতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন ভালোবাসাকেই।

দেশপ্রেম আর প্রেমের এই দ্বন্দ্বে হৃদয়ের পক্ষেই রায় দিলেন ট্রুডো। টরন্টোর মাঠ ছেড়ে তিনি উড়ে গেলেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে আলোঝলমলে মঞ্চে কেটি পেরি যখন সুরের মূর্ছনা ছড়াচ্ছেন, দর্শকসারিতে তখন ট্রুডো শুধুই এক মুগ্ধ প্রেমিক। তবে বিশ্বজোড়া পরিচিত এই দুই তারকার পক্ষে আড়ালে থাকা সহজ ছিল না। কনসার্ট শেষে মঞ্চ থেকে নেমে এসে পেরিকে ট্রুডোকে জড়িয়ে ধরতে দেখা যায়। গ্যালারিতে বসে বিয়ারের ক্যান হাতে তাদের সেই মুহূর্ত যেন সিনেমার কোনো রোমান্টিক দৃশ্যকেও হার মানায়।

যদিও এই দৃশ্য অনেকের মন ছুঁয়েছে, কানাডার অনেক নাগরিক তা ভালোভাবে নেননি। নিজেদের জাতীয় দলের ম্যাচে উপস্থিত না থেকে প্রেমিকার কনসার্টে যাওয়াকে তারা দেখছেন দায়িত্বহীনতা হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। ক্ষুব্ধ এক কানাডিয়ান মন্তব্য করেন, এটি গোটা দেশের প্রতি এক ধরনের অসম্মান। অনেকেই ট্রুডোকে ‘প্রতারক’ বলেও আখ্যা দিয়েছেন।

তবে ট্রুডো নীরব থাকেননি। কানাডার পতাকার ইমোজি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, মাঝে মাঝে একজন সাপোর্টিভ প্রেমিক হওয়াটাও জরুরি, তবে কাপটা কে জিতবে তা সবাই জানে। তার এই মন্তব্য সমালোচনার ঝড় কতটা থামাতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।

এই প্রেমের গল্পের বয়স অবশ্য খুব বেশি নয়। ৫৩ বছর বয়সী ট্রুডো এবং ৪১ বছর বয়সী পপ তারকা কেটি পেরিকে গত বছরের জুলাই থেকেই একসঙ্গে দেখা যাচ্ছিল। বেশিদিন গোপন রাখেননি তারা; ডিসেম্বরেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি আসে। এর আগে ট্রুডোর ১৮ বছরের সংসার ভেঙেছে সোফি গ্রেগোয়ারের সঙ্গে। অন্যদিকে কেটি পেরিও পেরিয়েছেন এক ভাঙা দাম্পত্যের অভিজ্ঞতা। দুই ভাঙা হৃদয়ের নতুন এই গল্প নিয়ে কানাডিয়ানদের আপত্তি থাকলেও, কেটি পেরি যে এমন একজন অন্ধ ও নিবেদিত প্রেমিক পেয়ে বেশ খুশি, তা বলাই বাহুল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

1

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

4

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

5

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

6

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

7

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

8

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

9

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

12

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

13

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

14

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

15

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

16

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

19

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

20