অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মাদকবিরোধী দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ, বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি মাদকবিরোধী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজবিনাশী ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদকের অপব্যবহার প্রতিরোধ, অবৈধ মাদক পাচার রোধ এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

3

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

4

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

5

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

6

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

7

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

8

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

13

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

14

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান, তেঁতুলিয়ায় নতুন বিতর্ক

15

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

16

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

17

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

18

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

19

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

20