অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষাকে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ:
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় তিনি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে সিইউএসটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এসব কার্যক্রমের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং ও নার্সিংসহ বিভিন্ন বিষয় রয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

জয়পুরহাটে ১৮ সেতু নির্মাণে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস

2

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

3

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

4

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

5

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

6

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

7

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

8

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

9

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

10

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

11

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

12

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

লংমার্চে গিয়ে কিছু গাড়ি টোল দেয়নি: রিজভী

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

17

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

18

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

19

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধ

20