অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে দেশের সম্প্রচার সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের কঠিন সময়ে সাংবাদিকদের পাশে থাকার স্মৃতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি তাদের ধন্যবাদ জানান। স্মৃতিকাতর হয়ে তিনি বলেন, “আপনাদের সাহচর্য, সমর্থন ও ভালোবাসা পেয়েছি।”

ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, “আপনাদের পাশে ছিলাম এবং সবসময় আছি।”

তিনি বলেন, দেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশও উন্নত দেশগুলোর মতো এগিয়ে যেতে পারত। দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পরিহারের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না, একই সঙ্গে এর গুণগত মানও নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের সমস্যাগুলো সমাধানে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

একই সঙ্গে নীতিনির্ধারকদের সমস্যাগুলো বৃহত্তর পরিসরে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দূরদৃষ্টির সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে টেকসই করার বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে বিজেসির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি মূলত সাংবাদিকদের কল্যাণে কাজ করে। সম্প্রচার সাংবাদিকদের পেশাগত গুণগতমান বজায় রাখতে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সহায়তা, বীমাসহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে।

রাষ্ট্রপতি তাদের কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সাংবাদিকদের আয় বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম আহমেদ, ইলিয়াস হোসেন, তালাত মামুন, মাহমুদ হাসান, শরিফুল ইসলাম খান, শাহ আজিজুর রহমান কিরণ, জামানুল ফেরদৌস মানু, বেলায়েত হোসেন, নায়লা পারভীন পিয়া ও সাইফুল শাকিল।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

1

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

2

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

3

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

4

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

5

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

8

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

11

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

12

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

রাণীশংকৈলে জামিনের পর ফের ইয়াবাসহ বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

দেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

17

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

18

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

19

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

20