অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাত দিন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সংস্থাটির সদর কার্যালয়ে এ কার্যক্রম চলবে।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এ নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। গত বুধবার সংস্থাটির প্রশাসন শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বিআরটিএ ভবনের তৃতীয় তলায় স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুর্গাপূজার সময় যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় করা হবে।

নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য দুটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বর দুটি হলো ০২৫৫০৫৮১৮১ ও ০২৫৫০৫৮১৮২। এ ছাড়া মোবাইল নম্বরগুলো হলো ০১৫৫০৭২২০৬৫, ০১৫৫০৭২২০৬৬, ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৭৭।

বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্বে ফোকাল পারসন হিসেবে কাজ করবেন। প্রয়োজনে তাঁর মোবাইল নম্বর ০১৭১১০৩৭৯৮৭-এ যোগাযোগ করা যাবে।

অন্যদিকে, বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল মাসুদ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম তদারকি করবেন। তাঁর মোবাইল নম্বর ০১৭৩৪৮৫৯৩৯০।

অফিস আদেশ অনুযায়ী, ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চারজন করে কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

1

ফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রি, জরিমানা ৪০ হাজার টাকা

2

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

3

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

4

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

5

ইটনায় ইউএনওর আকস্মিক পরিদর্শন, হাজিরা খাতায় ৬ শিক্ষকের সই, উ

6

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

7

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

8

নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের

9

লংমার্চে গিয়ে কিছু গাড়ি টোল দেয়নি: রিজভী

10

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

11

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

14

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

15

নৈরাজ্য হলে বিএনপি বসে থাকবে না: রিজভী

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা

17

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

18

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

19

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

20