অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

রাজশাহী ও ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিনা সুলতানাকে ঝালকাঠি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুনুর রশিদকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিনা সুলতানাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুনুর রশিদকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়েছে। সরকারের এ পদায়নের মধ্য দিয়ে রাজশাহী ও ঝালকাঠি জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

1

স্বনির্ভর শিল্পখাতের অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

2

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

3

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

4

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

5

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

6

ঠাকুরগাঁওয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারে জরিমানা, জব্দ ৪টি

7

সংবিধান সংস্কারে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

10

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

11

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

12

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

13

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

14

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

15

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

16

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্র

17

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

20