অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ. ই. মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সফর করেছেন। সফরকালে তিনি থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রোববার (৫ জুলাই) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের উদ্বোধন করেন। পরে তিনি রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাজান, সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহসহ প্রশাসনের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর উপজেলার আলুরডাঙ্গা আদিবাসী গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী গান ও বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানান।

দুপুরে থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নব কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত দিনাজপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার ফুটবল ম্যাচ নিয়েও সংক্ষিপ্ত মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

1

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

2

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

3

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

4

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

5

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

6

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

7

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

8

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

9

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

10

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

11

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

19

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

20