
শনিবার (৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কেন্দ্রটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
পিএসসি জানিয়েছে, রংপুরে আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় রংপুরসহ আশপাশের এলাকার চাকরিপ্রার্থী ও পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমে অংশ নেওয়া আরও সহজ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।