প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপসাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা এবং এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন