প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা শহরের শিশুপার্কসংলগ্ন তাঁর মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা শহরের শিশুপার্কসংলগ্ন তাঁর মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে রিসোর্টে নিয়ে যেতেন। অভিযোগ রয়েছে, শুক্রবারও তাঁকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন তিনি।
ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনতে পান পাশের শিশুপার্কের দর্শনার্থী ও পথচারীরা। পরে তাঁরা সেখানে জড়ো হন। স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন